“ধারাবাহিক ভুলের বাজেট, অন্তর্বর্তী সরকার পুরোনো ছকেই হাঁটছে”—আমীর খসরু
বিশেষ প্রতিনিধি
২ জুন ২০২৫

প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকারের বাজেটও আগের সরকারের মতো একই ধারাবাহিকতায় তৈরি হয়েছে। তাঁর ভাষায়, “বাজেটের মূল কাঠামো বা নীতিগত জায়গায় কোনো পরিবর্তন আসেনি। কিছু সংখ্যার হেরফের ছাড়া পুরোনো ধাঁচের সাথেই মিল রয়েছে।”

তিনি বলেন, “বাজেটের আকার আরও ছোট হওয়া উচিত ছিল। রাজস্ব আয়ের ভিত্তিতে পরিকল্পনা হলে বেসরকারি খাতে অর্থের