খালেদা জিয়ার হাতে গুলশান বাসভবনের মালিকানা দলিল হস্তান্তর ০৪ জুন ২০২৫

বিশেষ প্রতিনিধি
০৪ জুন ২০২৫

অন্তর্বর্তী সরকারের গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাতে গুলশানের বাসভবনের মালিকানা সংক্রান্ত দলিল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন। বুধবার রাত ৯টায় খালেদা জিয়ার গুলশানের বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।