১৮ বছর পর দেশে এসে আবার লন্ডন ফিরে যাচ্ছেন ডা. জুবাইদা রহমান
বিশেষ প্রতিনিধি
০৫ জুন ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান আজ বৃহস্পতিবার (৫ জুন ২০২৫) লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। সকাল সাড়ে ৮টায় তিনি রাজধানীর বাসা থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল সাড়ে ১০টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে রওনা দেন ডা. জুবাইদা।

উল্লেখ্য, গত ৬ মে দীর্ঘ ১৮ বছর পর দেশে ফিরেছিলেন তিনি