বিশেষ প্রতিনিধি
০৫ জুন ২০২৫
বিতর্কিত বক্তব্যের কারণে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও শামসুজ্জামান দুদুকে লিখিতভাবে সতর্ক করেছে দলটির হাইকমান্ড। দলীয় সূত্রে জানা গেছে, তাদের সাম্প্রতিক কিছু মন্তব্যে দল বিব্রত বোধ করায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন ২০২৫) বিএনপির দপ্তর থেকে প্রেরিত এক চিঠিতে দুই নেতাকে সতর্ক করে বলা হয়—দলীয় অবস্থান ও দৃষ্টিভঙ্গির বাইরে কোনো বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে হবে। চিঠিটি ইতিমধ্যেই তাদের হাতে পৌঁছে গেছে