বিশেষ প্রতিনিধি
১০ জুন ২০২৫
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশঙ্কা প্রকাশ করেছেন, যদি আগামী বছর এপ্রিলে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে তা দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ব্যয়ের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

মঙ্গলবার ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, এপ্রিলে ভোটের সময় নির্বাচন আয়োজন করা সুবিধাজনক নয়। কারণ, এ সময় রমজান মাস এবং ঈদ উৎসব পরবর্তী কয়েকদিনের মধ্যে ভোট নেয়া হবে, যা প্রার্থীদের এবং কর্মীদের জ