দিল্লির আঁধারে হাসিনা-জয়ের গোপন রণনীতি

বিশেষ প্রতিনিধি
১২ জুন ২০২৫ 

ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দিল্লিতে ঈদ উদযাপন করেছেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়। ঈদের ঠিক আগের দিন, ৬ জুন জয় ভারতে পা রাখেন। এরপর লুটিয়েন দিল্লির একটি নিরাপদ স্থানে মা-পুত্রের মধ্যে হয়েছে একাধিক গোপন বৈঠক। বিষয়টি নিশ্চিত করেছে ভারতের নিরাপত্তা সংস্থা এবং দিল্লি-কলকাতায় আশ্রয় নেওয়া কয়েকজন আওয়ামী লীগ নেতা।

সূত্রমতে, এটি ছিল ‘পারিবারিক সফর’ হলেও এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। দিল্লির উচ্চমহলে আলোচনা হচ্ছে– ইউনূস সরকারের উপর চাপ সৃষ্টি করে ‘এক-এগারো’ মডে