বিশেষ প্রতিনিধি
১২ জুন ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকার কোনো বাধা দিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. কর্নেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “তারেক রহমান চাইলে যেকোনো সময় দেশে ফিরতে পারেন।”

বৃহস্পতিবার সকালে গাজীপুরের সালনা হাইওয়ে থানা ও ব্যারাক পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, ভারত থেকে যেসব লোক পুশ-ইন করা হচ্ছে, তারা বৈধ প্রক্রিয়ায় বাংলà