লন্ডনে বিএনপি নেতাদের উষ্ণ অভ্যর্থনায় আমীর খসরু

বিশেষ প্রতিনিধি
১২ জুন ২০২৫

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিতে লন্ডনে পৌঁছেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার যুক্তরাজ্যের স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান লন্ডন বিএনপির নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

দলীয় সূত্র জানিয়েছে, তারেক রহমান ও ড. ইউনূসের আলোচিত বৈঠকটি শুক্রবার à¦