প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তারেক রহমান: নতুন দিগন্তের প্রত্যাশা

বিশেষ প্রতিনিধি
১৩ জুন ২০২৫

সেন্ট্রাল লন্ডনের পার্ক লেনের দি ডচেস্টার হোটেলে আজ সকালে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত বৈঠক—অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে। স্থানীয় সময় সকাল ৯টায় শুরু হওয়া এই বৈঠক চলবে ১১টা পর্যন্ত।

তারেক রহমান বৈঠকের নির্ধারিত সময়ের আগেই হোটেলে পৌঁছান। তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও হুমায়ূন কবির। তাকে স্বাগত জানান ড. ইউনূসের জাতীà