তারেক-ইউনূস বৈঠক অনেকের অন্তরে আগুন ধরিয়েছে: রিজভী
বিশেষ প্রতিনিধি
১৪ জুন ২০২৫

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন বৈঠক নিয়ে অনেকেই মনঃপীড়ায় ভুগছেন। তিনি বলেন, “ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক অনেকের মনে জ্বালা ধরিয়েছে। অনেকেই এটা মেনে নিতে পারছেন না। ভাই, আপনাদের কেন এই জ্বালা? আপনাদের উদ্দেশ্য কী?”

শনিবার বিকেলে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর বীর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির এক অনুষ্ঠানà§