ক্রসফায়ার প্রত্যাখ্যানের পরিণতি: জিয়াউল-সোহায়েলের সাজানো মামলায় র‍্যাব কর্মকর্তাদের পতন
বিশেষ প্রতিনিধি
১৫ জুন ২০২৫

রাজনৈতিক ক্রসফায়ারে রাজি না হওয়ায় ‘মাজার লুট’ নাটকে ফাঁসানো হয় র‍্যাব-৭ এর একদল কর্মকর্তাকে—এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুরোনো এক মামলার পেছনের গল্প ঘেঁটে। র‍্যাবের সাবেক শীর্ষ কর্মকর্তা জিয়াউল আহসান ও সোহায়েলের বিরুদ্ধে ভয়াবহ নির্যাতন ও ষড়যন্ত্রের অভিযোগ করেছেন তৎকালীন র‍্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুলফিকার আলী মজুমদার ও তার সহকর্মীরা।