বিশেষ প্রতিনিধি
১৫ জুন ২০২৫
লন্ডনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকে নির্বাচনের সময়সীমা নির্ধারিত হওয়ার পরপরই বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে মনোনয়নপ্রাপ্তির দৌড়ঝাঁপ শুরু হয়েছে। দেশের ৩০০টি আসনে সম্ভাব্য প্রার্থীরা এখন পুরোদমে প্রচারণায় নেমে পড়েছেন। কেউ উঠান বৈঠক করছেন, কেউ বা ঈদের কোরবানির মাংস বিতরণ করছেন; আবার কেউ নিজের প্রার্থিতা ঘোষণা করে বাড়ি বাড়ি ঘুরে ভোট চাইছেন।
