তারেক রহমান: “গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে হবে”
বিশেষ প্রতিনিধি
১৬ জুন ২০২৫

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া গণতন্ত্র টেকসই হয় না—এই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার ১৬ জুন, সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সংবাদপত্রের স্বাধীনতা বহুদলীয় গণতন্ত্রের মৌলিক উপাদান। গণমাধ্যম কিছুটা স্বাধীনতা পেলেও এখনও ফ্যাসিবাদী শক্তির প্রভাবমুক্ত হয়নি।”