১৩ জুনের বৈঠকে দেশে গুণগত পরিবর্তন এসেছে: ড. মঈন খান
বিশেষ প্রতিনিধি
১৬ জুন ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ১৩ জুন লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে হওয়া বৈঠকের মাধ্যমে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গুণগত পরিবর্তন হয়েছে। “এটা অস্বীকারের উপায় নেই, যে যা-ই বলুক,” বলেন তিনি।

সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।