নির্বাচন-পরবর্তী সম্পর্ক নিয়ে ব্রাজিলের সঙ্গে গঠনমূলক আলোচনা: আমীর খসরু
বিশেষ প্রতিনিধি
১৭ জুন ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আসন্ন নির্বাচনের পর নতুন সরকারের সঙ্গে ব্রাজিলের সম্ভাব্য সহযোগিতা নিয়ে গঠনমূলক ও বস্তুনিষ্ঠ আলোচনা হয়েছে। তিনি বলেন, কৃষি ও প্রাণিসম্পদের মতো খাতে ব্রাজিলের অগ্রগতি বাংলাদেশের জন্য সহায়তার বড় ক্ষেত্র তৈরি করতে পারে।