বিশেষ প্রতিনিধি
২০ জুন ২০২৫
বিশ্ব উদ্বাস্তু দিবস উপলক্ষে রোহিঙ্গা সংকট সমাধানে অন্তর্বর্তী সরকারের প্রতি কূটনৈতিক তৎপরতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক বার্তায় তিনি এই আহ্বান জানান।
