“দেশে ফিরছেন তারেক রহমান, প্রস্তুতি শুরু” – আমীর খসরু

বিশেষ প্রতিনিধি
২০ জুন ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “তারেক রহমানের প্রত্যাবর্তনের অপেক্ষায় শুধু বিএনপি নয়, দেশের মানুষও আছে। প্রস্তুতি চলছে, তিনি শিগগিরই দেশে ফিরবেন।”

শুক্রবার বিকেলে রাজধানীর কাটাবনে গণফোরাম সভাপতি প্রয়াত মোস্তফা মহসীন মন্টুর স্মরণে আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন খসরু।