হাইকমিশনার পদে থেকেই ব্যবসা পরিচালনা: সাঈদা মুনা তাসনিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বিশেষ প্রতিনিধি
২২ জুন ২০২৫

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম সরকারি কূটনীতিক পদে থাকাকালীনই একটি বেসরকারি ব্যবসাপ্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার স্বামী তৌহিদুল ইসলাম চৌধুরী ছিলেন ওই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। ‘জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড’ নামের এই কোম্পানির গুরুত্বপূর্ণ পদগুলোতে তাদের সরাসরি সম্পৃক্ততা এবং প্রায় দুই হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ঘিরে নতুন করে বিতর্কের মুখে পড়েছেন এই সাবেক কূটনীতিক।