ভারতে দুর্নীতির টাকায় সম্পদের পাহাড় গড়েছেন রনঞ্জয় দত্ত

বিশেষ প্রতিনিধি
২২ জুন ২০২৫

ভারতীয় নাগরিক হয়েও দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে উচ্চ পদে চাকরি করেছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাবেক ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপক (ডিজিএম) রনঞ্জয় কুমার দত্ত। শুধুমাত্র পদের অপব্যবহার করেই নয়—তিনি অবৈধ উপায়ে কোটি কোটি টাকা উপার্জন করে তা হুন্ডির মাধ্যমে ভারতে পাচার করেছেন। আর সেই অর্থেই গড়ে তুলেছেন বিলাসবহুল জীবন, বাড়ি, জমি ও গাড়ির বিশাল সম্রাজ্য।

অনুসন্ধানে জানা গেছে, রনঞ্জয় মূলত ভারতের পà