বিশেষ প্রতিনিধি
২৩ জুন ২০২৫
সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সঙ্গে কোর্ট ও বাসায় অসদাচরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, “বিএনপি কোনোভাবেই আইন বহির্ভূত কাজ সমর্থন করে না। আমরা বিশ্বাস করি, যারা অপরাধী, তাদের আইন অনুযায়ী বিচার হোক। কিন্তু কারো সঙ্গে হেনস্থা বা অসদাচরণ আমরা সমর্থন করি না, সেটি সে যেই হোক না কেন।”