বিশেষ প্রতিনিধি
২৩ জুন ২০২৫
চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) পলিটব্যুরো সদস্য ও ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লি হংঝং-এর সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বেইজিংয়ের ঐতিহাসিক ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ বিকাল ৪টা থেকে প্রায় দেড় ঘণ্টা এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে চীন-বাংলাদেশ সম্পর্ক, আঞ্চলিক রাজনীতি, পার্টি টু পার্টি সহযোগিতা এবং ভবিষ্যৎ দ্বিপাক্ষিক সম্পর্ক কীভাবে আরও জোরদার করা যায়, তা নিয়ে আলোচনা হয়। বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস