বিশেষ প্রতিনিধি
২৪ জুন ২০২৫
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনের সময় গুমে জড়িত কর্মকর্তাদের ‘উৎসাহিত’ করতেন বেনজীর আহমেদ—এমন অভিযোগ তুলেছে গুম কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তীকালীন প্রতিবেদন। গতকাল প্রকাশিত প্রতিবেদনের ৬ষ্ঠ অধ্যায়ে উঠে এসেছে ভয়াবহ সব চিত্র, যা প্রাতিষ্ঠানিকভাবে গুমকে প্রশ্রয় দেওয়ার প্রমাণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

কমিশনের প্রতিবেদনে বলা হয়, এসব ঘটনা কোনো ব্যক্তির বিচ্ছিন্ন পদক্ষেপ নয় বরং একাধিক সদস্য ও গোয়েন্দা ইউনিটের সà