বিশেষ প্রতিনিধি
২৪ জুন ২০২৫
চীন বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে এবং নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চীনের উচ্চপর্যায়ের নেতৃত্ব এ আশাবাদ ব্যক্ত করেছে।

মঙ্গলবার বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী সান ওয়েইডং–এর সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান মির্জা ফখরুল। বর্তমানে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চীনের পাঁচ দিনের সফরে রয়েছে।