‘গণঅভ্যুত্থান’ স্মরণে মাসজুড়ে মাঠে নামছে বিএনপি, ঘোষণা ২২ কর্মসূচি
বিশেষ প্রতিনিধি
২৬ জুন ২০২৫

জুলাই-আগস্ট মাসকে ‘গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি হিসেবে পালনের জন্য মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে পথনাটক ও গ্রাফিতি অঙ্কনের মতো ২২টি ভিন্নধর্মী কর্মসূচির মাধ্যমে রাজপথে সরব থাকার পরিকল্পনা করেছে দলটি।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচি