বিশেষ প্রতিনিধি
৩০ জুন ২০২৫
আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসার সাথে সাথে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তাপ। দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা এবং প্রথমবারের মতো নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে ব্যাপক জল্পনা-কল্পনা। তিনি কোন আসন থেকে লড়বেন, তা এখন রাজনৈতিক পর্যবেক্ষক ও সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে।

গণহত্যা ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডের অভিযোগে দেশের অন্যতম প্রধান দল আওয়ামী লীগে