মঞ্চে ফিরছেন খালেদা জিয়া, ‘গণঅভ্যুত্থানের’ বর্ষপূর্তিতে বড় জমায়েতের প্রস্তুতি
বিশেষ প্রতিনিধি
০১ জুলাই ২০২৫

দীর্ঘ অপেক্ষার পর আবারও সরাসরি রাজনৈতিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে আসছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের’ প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় তিনি দেশের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বক্তব্য দেবেন বলে জানিয়েছেন।