বিশেষ প্রতিনিধি
২ জুলাই ২০২৫
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় গাইবান্ধার ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২ জুলাই) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করেন। ছাত্র-জনতার