১৭ বছরেও তারেক রহমানের দুর্নীতি প্রমাণ করতে পারেনি সরকার: নজরুল ইসলাম খান

বিশেষ প্রতিনিধি
০২ জুলাই ২০২৫

সরকারের দমন-পীড়ন ও রাজনৈতিক প্রতিহিংসার তীব্র সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, শত চেষ্টা করেও গত ১৭ বছরে সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি।

বুধবার ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মীকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপ