জাতীয় সরকার ও সংস্কারের লক্ষ্যে এগোচ্ছে বিএনপি, ফেব্রুয়ারিতেই নির্বাচনের প্রস্তুতি

বিশেষ প্রতিনিধি
০৩ জুলাই ২০২৫

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দলগুলোর সঙ্গে ঐক্য আরও সুদৃঢ় করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির লক্ষ্য শুধু নির্বাচনে অংশগ্রহণই নয়, বরং জনগণের রায় পেলে একটি ‘জাতীয় সরকার’ গঠন করে ৩১ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা।

গতকাল বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে চারটি দলের সঙ্গে বৈঠকà§