রাষ্ট্র সংস্কার: ছাড় ও আপত্তির হিসাব দিল বিএনপি

বিশেষ প্রতিনিধি
৬ জুলাই ২০২৫

রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের চলমান আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কোন কোন বিষয়ে ঐকমত্য হয়েছে এবং কোথায় মতপার্থক্য রয়েছে, তার একটি বিস্তারিত চিত্র তুলে ধরেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি জানিয়েছে, ঐকমত্য প্রতিষ্ঠার স্বার্থে বিভিন্ন কমিশনে তারা বহু বিষয়ে ছাড় দিয়েছে, তবে নির্বাচিত সরকার ও সংসদকে দুর্বল করার যেকোনো প্রস্তাবের বিরোধিতা করার অবস্থানে তারা দৃঢ়।

রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলà¦