ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা: হাসিনা, জয়, কাদেরসহ ২২২ জনের বিরুদ্ধে মামলা
বিশেষ প্রতিনিধি
০৮ জুলাই ২০২৫

গত বছরের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এক ব্যক্তিকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ২২২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী সোহেল রানা (৩৮) নামের এক ব্যক্তি গত বুধবার রাজধানীর মোহাম্মদপুর থানায় মামলাটি দায়ের করেন। সোমবà¦