শতভাগ ভোট, শূন্য শীষ: ২০১৮ নির্বাচনের অবিশ্বাস্য পরিসংখ্যানের ব্যবচ্ছেদ
বিশেষ প্রতিনিধি
০৯ জুলাই ২০২৫

গণতন্ত্রের ইতিহাসে কিছু নির্বাচন প্রহসনের সমার্থক হয়ে থাকে। বাংলাদেশে ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনটি তেমনই একটি অধ্যায়, যার অস্বাভাবিক পরিসংখ্যানগুলো আজও আলোচনার কেন্দ্রে। একদিকে যেমন ২১৩টি কেন্দ্রে শতভাগ ভোট পড়ার মতো অবিশ্বাস্য ঘটনা ঘটেছে, তেমনই দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির প্রার্থীরা অসংখ্য কেন্দ্রে পেয়েছেন শূন্য ভোট। এই দুই বিপরীতধর্মী চিত্র নির্বাচনটির গ্রহণযোগ্যতা নিয়ে যে প্রশ্ন তুলেছিল, তা আজও অমীমাংসিত।