পোশাক শিল্প রক্ষায় যুক্তরাষ্ট্রে যোগ্য আলোচক পাঠানোর পরামর্শ ফখরুলের
বিশেষ প্রতিনিধি
১০ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্র কর্তৃক বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তে দেশের তৈরি পোশাক শিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সংকট মোকাবিলায় অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বোচ্চ মনোযোগ দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর-কষাকষির জন্য ‘সবচেয়ে যোগ্য ব্যক্তিদের’ পাঠানোর পরামর্শ দিয়েছেন তিনি।