বিশেষ প্রতিনিধি
১২ জুলাই ২০২৫
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে একটি নির্বাচিত সরকার না থাকার কারণেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং দুর্বৃত্তরা সুযোগ পাচ্ছে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের পেছনে জনগণের সেই ধরনের ম্যান্ডেট নেই, যা একটি নির্বাচিত সরকারের থাকে।

শনিবার (১২ জুলাই) বিকেলে ছাত্রদল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জুলাই গণ-অভ্যুত্থানে নিহত নেতাকর্মীদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তিনà¦