বিশেষ প্রতিনিধি
১৩ জুলাই ২০২৫
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা দেখা দিয়েছে। এই ঘটনাকে একটি অশুভ ইঙ্গিত হিসেবে আখ্যা দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি মহল দেশকে অস্থিতিশীল করে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে।

রোববার রাতে নয়াপল্টনে এই ঘটনার পর এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং এর সুষ্ঠু তদন্ত দাবি করেন।