বিশেষ প্রতিনিধি
১৪ জুলাই ২০২৫
আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কোনো ধরনের ব্যতিক্রম সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।

সোমবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।