জামায়াত, চরমোনাই, এনসিপিকে একযোগে আক্রমণ আব্বাসের
বিশেষ প্রতিনিধি
১৪ জুলাই ২০২৫

রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী হত্যাকাণ্ড নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের আগুনে নতুন ঘি ঢাললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি দাবি করেছেন, এই ঘটনায় গ্রেপ্তার হওয়া প্রধান অভিযুক্ত মাহিনের সঙ্গে বিএনপির নয়, বরং নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ছবি রয়েছে।

সোমবার (১৪ জুলাই) নয়াপল্টনে বিএনপি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এই চাঞ্চল্যকর দাবি করেন।

মির্জা আব্বাস বà