হাসিনার ‘অবৈধ’ সাংসদ পদ: দুদক-ইসি’র চিঠি চালাচালিতে আটকে আছে বিচার
বিশেষ প্রতিনিধি
১৬ জুলাই ২০২৫


দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে ২০০৮ সালের নির্বাচনে মিথ্যা হলফনামা দিয়ে সংসদ সদস্য হওয়ার বিষয়টি প্রমাণিত হলেও, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘অবৈধ’ ঘোষণা করতে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির দাবি, গেজেট প্রকাশের পর তা বাতিল করার ক্ষমতা তাদের হাতে নেই। ফলে, বিষয়টি এখন আবার দুদকের কোর্টে ফিরে গেছে, যা পুরো প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে।