বিশেষ প্রতিনিধি
১৭ জুলাই ২০২৫
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে রক্তক্ষয়ী হামলার ঘটনাকে পূর্ববর্তী শাসকগোষ্ঠীর অপরিবর্তিত সন্ত্রাসী চরিত্রের বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হওয়ার পরও এই পলাতক শক্তির রাজনীতিতে কোনো পরিবর্তন আসেনি। পেশিশক্তিই তাদের রাজনীতির মূল ভিত্তি।”

বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জেএসডি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।