গণতন্ত্রের বদলে দেশে মবক্রেসির রাজত্ব চলছে: সালাহউদ্দিন

বিশেষ প্রতিনিধি
১৭ জুলাই ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশের ছাত্র-জনতা গণঅভ্যুত্থান সংঘটিত করেছিল, তার বদলে এখন সারা দেশে ‘মবক্রেসি’ বা উচ্ছৃঙ্খল জনতার শাসন চলছে। তিনি দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন।