দেশের সব মহান অর্জন বিএনপির হাত ধরে: ফখরুল

বিশেষ প্রতিনিধি
১৭ জুলাই ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র, উন্নয়ন এবং স্বাধীনতার মতো সব মহান অর্জন বিএনপির হাত ধরেই এসেছে এবং ভবিষ্যতেও দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন বিএনপির নেতৃত্বেই হবে। তিনি বলেন, “বিএনপি মানেই গণতন্ত্র, বিএনপি মানেই উন্নয়ন, বিএনপি মানেই ফ্রিডম।”

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ছাত্রদল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি