লন্ডনে তারেক-নাসের বৈঠক: নির্বাচনী প্রস্তুতি ও কূটনৈতিক কৌশল নিয়ে বিস্তৃত আলোচনা

বিশেষ প্রতিনিধি
১৯ জুলাই ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক ও কূটনৈতিক কৌশল নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান।

শুক্রবার সন্ধ্যায় লন্ডনে অনুষ্ঠিত এই বৈঠক চলে প্রায় ১ ঘণ্টা ১০ মিনিট। বৈঠকে দেশের রাজনৈতিক অস্থিরতা, সাংগঠনিক অগ্রগতি, নির্বাচনী প্রস্তুতি ও আন্তর্জাতিক মà