বিশেষ প্রতিনিধি
১৯ জুলাই ২০২৫
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর মহাসমাবেশে বিএনপির অনুপস্থিতির বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, “দাওয়াতই দেয়নি, যাব কীভাবে? আর দাওয়াত দিলেও যে যেতাম, এমন নয়।”

শনিবার বনানীর হোটেল অমনি রেসিডেন্সিতে “জুলাই অভ্যুত্থান ও রাজনীতিতে গুজব” শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানটির আয়োজন করে থিঙ্কট্যাংক বাংলাদেশ সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস (BCSA)।