ফেব্রুয়ারির নির্বাচনে গঠিত হবে জনগণের সরকার: মির্জা ফখরুল

বিশেষ প্রতিনিধি
২০ জুলাই ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি নির্ধারিত জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে একটি সত্যিকারের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।

রবিবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে আয়োজিত একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি দিয়েছে, ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা বিশ্বাস করি, সেই নির্বাচনের মধ্য দিয়েই জনগণের সরকার নির্বাচিত হবে,