শেখ হাসিনাকে পুশইন করছেন না কেন? ভারতের প্রতি রিজভীর তীব্র প্রশ্ন

বিশেষ প্রতিনিধি
২৮ জুলাই ২০২৫

ভারতের দিকে কঠোর প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানতে চেয়েছেন, “বাংলাদেশি বাঙালি মুসলমান শেখ হাসিনাকে কেন পুশইন করা হচ্ছে না? দুর্বৃত্তদের আশ্রয় দেওয়া হলেও তাকে নিয়ে ভারত চুপ কেন?”

সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিলে বক্তৃতাকালে এ মন্তব্য করেন তিনি।<