২৮ জুলাই ২০২৫
ঢাকায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের মিশন স্থাপন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তাঁর অভিযোগ, এই সিদ্ধান্তটি অন্তর্বর্তী সরকারের একতরফা পদক্ষেপ এবং তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই নেওয়া হয়েছে, যা ন্যায়সংগত নয়।

সোমবার রাজধানীর ডিআরইউ মিলনায়তনে ‘ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস সংক্রান্ত চুক্তিকে কেন্দ্র করে করণীয় নির্ধারণ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন। আলোচনà