এক-এগারোর ছায়া ফের দেখা দিতে পারে, সতর্ক না থাকলে বিপদ: মির্জা ফখরুল
বিশেষ প্রতিনিধি
৩১ জুলাই ২০২৫

দেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর আশঙ্কা, বর্তমান প্রেক্ষাপটে জাতীয় ঐক্য এবং রাজনৈতিক সতর্কতা না থাকলে দেশে আবারও ২০০৭ সালের ১/১১ ধরনের ঘটনা ঘটতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ‘জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম’ আয়োজিত এক আলোচনা ও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রে উত্তরণের পথে আইনজীবীদের ভূমà¦