বিশেষ প্রতিনিধি
৩০ আগস্ট ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জোরপূর্বক গুম একটি বৈশ্বিক সমস্যা এবং মানবাধিকারের চরম লঙ্ঘন। বিশেষ করে স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা ও রাজনৈতিক সংঘাতপূর্ণ অঞ্চলে এ ধরনের অমানবিক ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে গতকাল শুক্রবার রাতে দেওয়া এক বাণীতে তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশে নজিরবিহীন সংখ্যক গুমের ঘটনা ঘটেছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, ২০০৯ সাল থেকে সাত শতাধিক মানুষ গুম হয়েছে, অথচ একটি ঘটনারও বি