গণতন্ত্র ছাড়া অর্থনীতি টিকে না: আমীর খসরু

বিশেষ প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিপ্লব-উত্তর যেসব দেশে দ্রুত নির্বাচন হয়নি, বরং দাবি-দাওয়ার মধ্যে সময় কাটিয়েছে, সেই দেশগুলো শেষ পর্যন্ত গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত “পোস্ট জুলাই পলিটিক্যাল থটস: হুইচ ডিরেকশন বাংলাদেশ ইজ ওয়াকিং” শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “বিশ্বের ইতিহাস বলছে—যেসব দেশে আন্দোলনের পর দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ফিরে এসেছে, তারা স্থিতিশীল হয়েছে। আর যেসব দেশে আন্দোলন