বিশেষ প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা:) আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার দূর করে সত্য, ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি মানবজাতিকে মুক্তি, সমতা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের দিশা দিয়েছেন।

বৃহস্পতিবার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেওয়া এক বাণীতে তারেক রহমান বলেন, “মহানবী (সা:) ছিলেন অবহেলিত, বঞ্চিত, নির্যাতিত মানুষের আশ্রয়স্থল। শিশুদের অধিকার, নারীর মর্যাদা, দয়া, ক্ষমাশীলতা ও সহনশীলতার যে শিক্ষা তিনি দিয়েছেন তা আজও মানবতার স